KTSPdf
পড়া বই, গাইড আর প্রশ্নব্যাংক — এখন সবসময় আপনার পকেটে, ইন্টারনেট ছাড়াই।
কোনো সাইন-আপ নেই, কোনো বিজ্ঞাপন নেই — ফাইলটি সরাসরি এই ওয়েবসাইট থেকেই নামে।
অ্যাপে যা যা আছে
-
ক্লাস ও সাবজেক্ট অনুযায়ী ব্রাউজ
ক্লাস ১ থেকে ৮, এসএসসি, এইচএসসি আর ভর্তি পরীক্ষা — প্রতিটির আলাদা তালিকা ও বিষভিত্তিক বিভাজন।
-
সার্চ
বইয়ের নাম লিখেই খুঁজে নিন, পুরো ক্যাটালগ থেকে ফলাফল আসে।
-
অফলাইনের জন্য ডাউনলোড
ইন্টারনেট থাকলে একবার ডাউনলোড করুন; এরপর ইন্টারনেট ছাড়াই যেকোনো সময় পড়ুন।
-
বুকমার্ক
গুরুত্বপূর্ণ পেজ বা বই আলাদা করে রাখুন, পরে এক ক্লিকে খুলে নিন।
-
“Updates” ট্যাব ও বিল্ট-ইন PDF রিডার
নতুন যোগ হওয়া বইগুলো Updates ট্যাবে দেখুন, আর অ্যাপের ভেতরের রিডারেই পড়ে নিন।
অ্যাপের স্ক্রিনশট
ডানে বামে সোয়াইপ করে দেখুন
ডাউনলোড করে ইনস্টল করার নিয়ম
চারটি ধাপ, প্রায় সব Android ফোনে একই রকম।
-
APK ডাউনলোড করুন
উপরের “APK ডাউনলোড করুন” বাটনে ট্যাপ করুন। ফোন নেটওয়ার্কে ধীর গতি হলেও অপেক্ষা করুন, ফাইলটি Downloads-এ জমা হবে।
-
ডাউনলোড হওয়া ফাইলটি খুলুন
নোটিফিকেশন বার থেকে অথবা Files অ্যাপের Downloads ফোল্ডার থেকে .apk ফাইলটিতে ট্যাপ করুন।
-
“Install unknown apps” ছাড়পত্র দিন
প্রথমবার Android সতর্কতা দেখাবে। Settings-এ গিয়ে এই ব্রাউজারের (Chrome/UC/Samsung Internet) জন্য “Install unknown apps” বা “অজানা অ্যাপ ইনস্টল” অনুমতি চালু করুন, আবার ফিরে এসে ট্যাপ করুন।
-
Install ট্যাপ করুন
ইনস্টল শেষ হলে Open ট্যাপ করে অ্যাপটি খুলে নিন।
কী নতুন আছে
সংস্করণ ও কী কী বদলেছে — তার তালিকা।
সাধারণ জিজ্ঞাসা
Play Protect যাচাই করতে পারছে না — মানে কি অ্যাপটি ক্ষতিকর?
না। Play Store-এ না থাকা যেকোনো APK-কে Android “not verified by Play Protect” বলে সতর্ক করে, কারণ সেটি Play Store-এর ভেতর দিয়ে আসেনি। ফাইলটি আমাদের নিজের ওয়েবসাইট থেকে সরাসরি নামে, তাই এই সতর্কতা দেখা স্বাভাবিক।
“App not installed” এরর এলে কী করব?
প্রথমে পুরোনো সংস্করণটি আনইনস্টল করে আবার ডাউনলোড করে ইনস্টল করুন। তাতেও না হলে ফাইলটি সম্পূর্ণ ডাউনলোড হয়েছে কিনা দেখুন (মোবাইল ডেটায় মাঝপথে থেমে যেতে পারে), আর Settings > Apps থেকে আপনার ব্রাউজারকে “Install unknown apps” অনুমতি দিয়ে আবার চেষ্টা করুন।
নতুন সংস্করণ এলে কীভাবে আপডেট করব?
এই পেজে এসে নতুন APK ডাউনলোড করে আগের মতোই ইনস্টল করুন — পুরোনো সংস্করণ ওভাররাইট হবে, আপনার বুকমার্ক ও ডাউনলোড করা বই থাকবে। Play Store-এ অ্যাপটি নেই, তাই স্বয়ংক্রিয় আপডেট আসে না।
অ্যাপটি নিরাপদ তো?
APK-টি সরাসরি এই ওয়েবসাইট থেকে নামে, অন্য কোনো মিরর বা থার্ড-পার্টি ডাউনলোড সাইট থেকে নয়। অ্যাপটি বই পড়ার কাজই করে — কোনো বিজ্ঞাপন নেই, অ্যাকাউন্ট খুলতে হয় না। ফাইলসাইজ ও তারিখ এই পেজে দেখানো হয়, তাই যাচাই করা আপনার হাতে।
সমস্যা বা বই না পাওয়ার বিষয়টা কোথায় জানাব?
ইমেইল করুন অথবা Facebook পেজে মেসেজ দিন — অ্যাপের নাম, আপনার Android ভার্সন আর সমস্যাটির ছবি/বিবরণ লিখে দিলে দ্রুত সমাধান সম্ভব। যেকোনো বই PDF যোগ করার অনুরোধও জানাতে পারেন। ইমেইল করুন